
ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) সদ্য যোগদানকৃত অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোস্তফা জাহিদ কামাল বিপুকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ময়মনসিংহ শাখার নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১১ আগস্ট) অধ্যক্ষের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ের সময় ড্যাব নেতৃবৃন্দ নবাগত অধ্যক্ষকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষা, চিকিৎসাসেবা, গবেষণা ও সার্বিক পরিবেশের উন্নয়নে পারস্পরিক সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাবের কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যাপক ও জেলা জিয়া পরিষদের সভাপতি ডাঃ মোহাম্মদ আলী সিদ্দিকী। এছাড়া উপস্থিত ছিলেন ড্যাব ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ পারভেজ শামস, সিবিএমসি ড্যাবের সাবেক আহ্বায়ক অধ্যাপক ডাঃ রুহুল কুদ্দুস রুপম, ছাত্রদল মচিম শাখার সাবেক সভাপতি ও ড্যাব নেতা ডাঃ কামাল উদ্দিন আহমেদ, ড্যাব নেতা ও ছাত্রদল মচিম শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক ডাঃআল্লামা ইকবাল, অধ্যাপক ডাঃ মো. আমিনুল ইসলাম শামীম, ড্যাব নেতা ও ছাত্রদল মচিম শাখার সাবেক আহ্বায়ক ডাঃআরমান কায়সার, সহযোগী অধ্যাপক ফজলুল হক সিদ্দিকী, সহকারী অধ্যাপক ডাঃ নুরুল আফসার শিমুল, সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহজাহান, সহকারী অধ্যাপক হাসমত আলী, সহকারী অধ্যাপক ফোরকান আহমেদ, ডাঃ রাফি, ডাঃ মোস্তাক, ডা. অলিউল্লাহ, ডা. মামুন, ডা. সাদ, ডা. নাহিদ, ডাঃ আসাদসহ আরও অনেকে।
এ সময়ের ছাত্রদলের নেতা কর্মী উপস্থিত ছিলেন।
ড্যাব নেতা ও ছাত্রদল মচিম শাখার সাবেক আহ্বায়ক ডাঃআরমান কায়সার বলেন,
মমেকের সুনাম শুধু ময়মনসিংহেই নয়, সারাদেশে আরও বিস্তৃত হোক এ জন্য সবাইকে ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
শুভেচ্ছা বিনিময়কালে অধ্যাপক ডাঃ মোস্তফা জাহিদ কামাল বিপু বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ চিকিৎসা ও শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের ঐতিহ্য, সুনাম ও গৌরব অক্ষুণ্ন রেখে আগামী দিনে আরও উন্নত ও আধুনিক পরিবেশ নিশ্চিত করতে সবাইকে নিয়ে কাজ করতে চাই।
ড্যাবের কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যাপক ডাঃ মোহাম্মদ আলী সিদ্দিকী নবাগত অধ্যক্ষকে অভিনন্দন জানিয়ে বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজের রয়েছে গৌরবময় ঐতিহ্য ও অসংখ্য কৃতী চিকিৎসক তৈরির ইতিহাস। নতুন অধ্যক্ষের নেতৃত্বে এই প্রতিষ্ঠান শিক্ষা, চিকিৎসা ও গবেষণায় আরও এগিয়ে যাবে এটাই আমাদের প্রত্যাশা।
তিনি আরও বলেন, রোগীদের মানসম্মত সেবা নিশ্চিত করার পাশাপাশি চিকিৎসা শিক্ষার উৎকর্ষ সাধন ও গবেষণার পরিধি বাড়াতে সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন। মমেকের সুনাম শুধু ময়মনসিংহেই নয়, সারাদেশে আরও বিস্তৃত হোক এ জন্য সবাইকে ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
শুভেচ্ছা বিনিময় শেষে ড্যাব নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, অধ্যাপক ডাঃমোস্তফা জাহিদ কামাল বিপুর নেতৃত্বে ময়মনসিংহ মেডিকেল কলেজে শিক্ষা ও চিকিৎসাসেবার মান আরও উন্নত হবে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির অবকাঠামোগত উন্নয়ন, একাডেমিক কার্যক্রমের গতিশীলতা, গবেষণা এবং রোগীবান্ধব চিকিৎসাসেবা আরও সম্প্রসারিত হবে।





