ট্রাফিক পুলিশের ৩১ সদস্যকে পুরস্কৃত করলেন কেএমপি কমিশনার

Date:

spot_img

রাজিবুল ইসলাম রাজিব

দায়িত্ব পালনে প্রশংসনীয় কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ট্রাফিক বিভাগে কর্মরত ৩১ জন অফিসার ও ফোর্সকে আর্থিক পুরস্কার প্রদান করেছেন পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমান।

সোমবার (১০ আগস্ট) বেলা ১১টায় কেএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ পুরস্কার প্রদান করেন।

অনুষ্ঠানে পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমান বলেন, নানা প্রতিকূল আবহাওয়ার মধ্যে ট্রাফিক বিভাগের সদস্যরা অত্যন্ত কষ্ট করে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনের পাশাপাশি নিজেদের স্বাস্থ্য ও নিরাপত্তার প্রতিও সচেতন থাকতে হবে।

তিনি বলেন, জনগণের সঙ্গে পুলিশের আচরণ হতে হবে ভদ্র ও মানবিক। তবে আইনের প্রয়োগের ক্ষেত্রে থাকতে হবে দৃঢ়। মানুষ রাগান্বিত হলেও পুলিশ সদস্যদের ধৈর্য ধারণ করতে হবে। মনে রাখতে হবে, আমরা একসময় সাধারণ নাগরিক ছিলাম এবং ভবিষ্যতে আবারও সাধারণ নাগরিকের জীবনেই ফিরব।

পুলিশ কমিশনার আরও বলেন, পুলিশের ভাবমূর্তি উন্নয়নের অন্যতম প্রধান উপায় হলো ভালো ব্যবহার। মানুষের সব সমস্যার সমাধান করা সম্ভব না হলেও আন্তরিকভাবে কথা বলা, তাদের সমস্যা শোনা এবং যথাসাধ্য সহযোগিতা করা সম্ভব। ভালো ব্যবহারের মাধ্যমে মানুষের আস্থা ও সম্মান অর্জন করা যায়।

অনুষ্ঠানে গত এক মাসে প্রশংসনীয় কর্মদক্ষতার জন্য একজন পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন), পাঁচজন সার্জেন্ট/টিএসআই, পাঁচজন এটিএসআই এবং ২০ জন কনস্টেবলসহ মোট ৩১ জনকে আর্থিক পুরস্কারে ভূষিত করা হয়।

এ সময় পুলিশ কমিশনার জানান, ভালো কাজের স্বীকৃতি ও পুরস্কার প্রদান কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ ধরনের উদ্যোগ পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে আরও উৎসাহ ও প্রেরণা জোগাবে।

অনুষ্ঠানে কেএমপির ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) শফিকুল ইসলামসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...