চুয়াডাঙ্গায় দক্ষতা উন্নয়নে সুযোগ সৃষ্টি ও উদ্যোক্তা প্রশিক্ষণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

Date:

spot_img

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দর্শনা কেরুজ ট্রেনিং কমপ্লেক্সে দক্ষতা উন্নয়নে সুযোগ সৃষ্টি ও উদ্যোক্তা প্রশিক্ষণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। আইটিআর ও কারু বীথির আয়োজনে এবং কিউলিপ ইনিস্টিটিউট অব ট্রেনিং এ্যান্ড রিসার্চের সহযোগীতায় অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন,আইটিআর’র সিইও জাবির ইবনে মিজান, আয়োজক জাহিদুল ইসলাম ও জামায়াতে ইসলামীর দর্শনা পৌর শাখার আমীর সাহিকুল আলম অপু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পুথিগত বিদ্যা একটি মানুষকে কর্মক্ষেত্রে পরিপূর্ণ সহায়ক হিসেবে কাজ করতে সহায়তা করে না। সে কারনে প্রত্যেক মানুষকে গড়ে উঠতে হলে দক্ষতায় পরিপূর্ণতা লাভ করতে হবে।
প্রশিক্ষণ কর্মশালায় ১৭০ জন নারী-পুরুষ দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ নেন।

এর আগে, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দর্শনা পৌর শাখার আয়োজনে চুয়াডাঙ্গার দর্শনা কেরু উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এদিন দুপুর ১২টায় অদম্য মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দর্শনা থানা শাখার সভাপতি লোকমান হোসাইন হৃদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক হাফেজ মোজাহেরুল ইসলাম, ছাত্রশিবিরের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি সাগর আহমেদ ও অফিস সম্পাদক পারভেজ আলম এবং অর্থ সম্পাদক আবু রায়হান ও জামায়াতে ইসলামী দর্শনা পৌর শাখার আমীর সাহিকুল আলম অপু।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...