টাঙ্গাইলে পটল উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

Date:

spot_img

স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পটল উচ্চ বিদ্যালয় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। ৯ আগস্ট বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করে।

পটল উচ্চ বিদ্যালয় এডহক
কমিটির সভাপতি ও দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম শামসুজ্জামান তালুকদার বাবর
এর সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের সভাপতি মাছুদুর রহমান মিলন।

মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন পটল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক বাবু রমেন্দ্রনাথ সাহা।

অন্যানের মধ্যে বক্তব্য রাখেন
অত্র বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমান, সিনিয়র শিক্ষক রুহুল আমিন, অভিভাবক প্রতিনিধি
কোহিনুর বেগম ও আলমগীর হোসেন প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন
বিদ্যালয়ের সহকারী শিক্ষক
এ কে মো: নজরুল ইসলাম।

বিদ্যালয়ের সভাপতি ও আবেগ চেয়ারম্যান এস এম শামসুজ্জামান তালুকদার বাবর
বলেন, বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে।
ইভটিজিং করা যাবে না।
১৮ বছরের নিচে কোন শিক্ষার্থীকে বিয়ে দেওয়া যাবেনা। এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

জাতীয় সাংবাদিক সংস্থার
সভাপতি মাছুদুর রহমান মিলন বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষকদের পাশাপাশি
অভিভাবকদের সচেতন হতে হবে। শিক্ষার্থীদের খেয়াল রাখতে হবে যেন মাদকের সঙ্গে না জরায়। এছাড়াও ইভটিজিং ও বাল্যবিবাহ বিষয়ের সবাইকে সচেতন থাকতে হবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেন্দ্র নাথ সাহা বলেন,
বিদ্যালয়ে আসার পূর্বে শিক্ষার্থীরা কি করছে,
বিদ্যালয়ে থেকে ছুটি হওয়ার পরে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা ঠিক মতো পড়াশোনা করছে কিনা এ বিষয়ে মায়েদের
আরো বেশি সচেতন হতে হবে।
স্কুল চলাকালীন সময়ে আমাদের শিক্ষকগণ সঠিকভাবে সচেতন হয়ে কাজ করছে। আপনাদেরও সচেতন হতে হবে। অভিভাবক ও শিক্ষকরা মিলে একসাথে কাজ করব যাতে শিক্ষার মান আরো
উন্নত হয়।

দুপুরে মধ্যাহ্ন ভোজের মাধ্যমে
অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

কলাপাড়ায় সৈকতে ভেসে এলো ৬ ফুট মৃত বোতলনোজ ডলফিন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতের পূর্ব পাশে চর গঙ্গামতি...

চুয়াডাঙ্গায় দ্রুত পাসপোর্ট করে দেওয়ার নামে ‘প্রতারণা’,২৪ হাজার টাকা আত্মসাৎ

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি চুয়াডাঙ্গার আঞ্চলিক পাসপোর্ট অফিসে জেলার বিভিন্ন গ্রাম...

এই সরকার ইঞ্জিনিয়ারিং করে জনগণের সাথে প্রতারণার মাধ্যমে ক্ষমতায় এসেছে : ডা. শফিকুর রহমান

অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করুন, অন্যথায় ৬ দফা আন্দোলন...

বাহুবলে ঘাসের ওষুধ খেয়ে গৃহবধূর মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি হবিগঞ্জের বাহুবল উপজেলার পূর্ব জয়পুর গ্রামে ঘাসের ওষুধ...