বাগেরহাটে ১০ হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার

Date:

spot_img

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (৯ আগস্ট) বিকেল ৩টার দিকে বাগেরহাট সদর উপজেলার বাগেরহাট-পিরোজপুর সড়কে বরকত ফিলিং স্টেশনের দক্ষিণ-পশ্চিম কোণের সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বাগেরহাট মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শেখ মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার নারীর নাম নুরজাহান বেগম (৪৬)। তিনি বাগেরহাটের কচুয়া উপজেলার জিয়ানগর গ্রামের মৃত মোকাচ্ছের হাওলাদারের মেয়ে। বর্তমানে তিনি পিরোজপুরের নাজিরপুর উপজেলার বৈচ্চাকাঠি (পশ্চিমপাড়া) এলাকায় বসবাস করেন।

বাগেরহাট মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শেখ মিজানুর রহমান জানান, অভিযানের সময় নুরজাহান বেগমের ডান হাতে থাকা একটি ভ্যানিটি ব্যাগে তল্লাশি চালানো হয়। এ সময় ৫০টি নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকেটের ভেতর থেকে কমলা রঙের অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ২০০টি করে মোট ১০ হাজার পিস ইয়াবা ছিল। উদ্ধার করা ইয়াবার ওজন এক কেজি। অধিদপ্তরের হিসাবে, এসব মাদকের অবৈধ বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(গ) ধারায় বাগেরহাট সদর থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বাগেরহাট জেলা কার্যালয়ের পরিদর্শক এস এম জাফরুল আলম।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...