
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
১১৪ পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনের সঙ্গে কুয়াকাটার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ জুলাই (শনিবার) সন্ধায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় কুয়াকাটার উন্নয়ন, পর্যটন সম্ভাবনা ও স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন তিনি।
সভায় কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। সভা সঞ্চালনা করেন কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন।
সভায় কুয়াকাটার পর্যটনশিল্পের উন্নয়ন ও সম্ভাবনাকে কাজে লাগানো, অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগব্যবস্থা এবং স্থানীয় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা এবং গনমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা হয়।
একই সঙ্গে দেশের অন্যতম পর্যটনকেন্দ্র কুয়াকাটাকে আরও আকর্ষণীয় ও আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে বিভিন্ন সম্ভাব্য উদ্যোগ নিয়েও আলোচনা করা হয়।
কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার এর সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আঃ আজিজ মুসুল্লী, মহিপুর থানা বিএনপির সভাপতি আঃ জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ শাহজান পারভেজ প্রমুখ।
এছাড়াও কুয়াকাটা, মহিপুর ও কলাপাড়া উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনকে কুয়াকাটা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয় এবং সম্মাননা ক্রেস্ট তুলে দেন কুয়াকাটা প্রেসক্লাব নেতৃবৃন্দ। সভা সঞ্চালনা করেন কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন।
সভায় বক্তারা বলেন, কুয়াকাটার পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে পরিকল্পিত উন্নয়ন, আধুনিক অবকাঠামো এবং পর্যটকবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে স্থানীয় সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা ও গণমাধ্যমের সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে মত দেন তারা।





