মোরেলগঞ্জে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Date:

spot_img

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট মোরেলগঞ্জে অভিযান চালিয়ে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ জাহিদুল ইসলাম ওরফে কালাম (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬।

রবিবার (৯ আগস্ট) ভোর ৪টার দিকে মোরেলগঞ্জ উপজেলার বারইখালী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোঃ জাহিদুল ইসলাম ওরফে কালাম পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বেতমোর (রাজপাড়া) এলাকার রতন হাওলাদারের ছেলে।

র‌্যাব-৬ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বারইখালী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় জাহিদুল ইসলামের হেফাজত থেকে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী উদ্ধার করা ইয়াবাগুলো জব্দ করা হয়।র‌্যাবের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার জাহিদুল ইসলামের বিরুদ্ধে কক্সবাজারের টেকনাফ থানা ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানায় মাদকসংক্রান্ত তিনটি মামলার তথ্য রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার জাহিদুল ইসলামের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা ইয়াবাসহ তাকে মোরেলগঞ্জ থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‌্যাব-৬।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...