দামুড়হুদায় পুলিশের মাদকবিরোধী অভিযান : ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Date:

spot_img

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনধি

চুয়াডাঙ্গার দামুড়হুদা মডেল থানার পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৭ পিস ইয়াবা ট্যাবরেট সহ
৩ মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। পুলিশ সুত্রে জানা যায়, জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় এবং দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ্ উদ্দিনের তত্ত্বাবধানে বুধবার (৫ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে কার্পাসডাঙ্গা ক্যাম্পে কর্মরত এসআই সবুজ উদ্দিন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, দামুড়হুদা উপজেলার বাঘাডাঙ্গা নতুনপাড়া এলাকায় অক্সফোর্ড সোলার টেকনোলজির সামনে কয়েকজন ব্যক্তি ইয়াবা কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালিয়ে, কলিম উদ্দিন ওরফে কালু (৪০), সাজিদ হাসান (২৮) এবং আশিকুর রহমান (২৪) কে আটক করা হয়। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে কলিম উদ্দিনের কাছ থেকে নীল রঙের জিপারযুক্ত পলিথিনে রাখা ২৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ইয়াবাগুলো জব্দ করে থানায় নিয়ে আসা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেন, তারা পরস্পরের সহযোগিতায় বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে বিক্রি করে আসছিলেন।এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ্ উদ্দিন বলেন, ইয়াবা সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...