ডেঙ্গু প্রতিরোধে কুবিতে বিএনসিসির পরিচ্ছন্নতা অভিযান

Date:

spot_img

কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার প্রজনন ধ্বংসের লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ময়নামতি রেজিমেন্টের নির্দেশনায় দিনব্যাপী ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এ কর্মসূচি পরিচালনা করা হয়।

অভিযানকালে ক্যাডেটরা ক্যাম্পাসের ড্রেন, ঝোপঝাড় ও অপরিচ্ছন্ন স্থানসমূহ পরিষ্কার করেন। পাশাপাশি এডিস মশার লার্ভা ধ্বংসে জমানো পানিতে ব্লিচিং পাউডার ছিটানো হয়। কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসের শিক্ষার্থী ও আশপাশের মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ব্রিফিং ও প্রচারণা চালানো হয়।

এসময় পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন। এতে আরও অংশ নেন কুবি বিএনসিসি প্লাটুনের প্লাটুন কমান্ডার সেকেন্ড লেফটেন্যান্ট (বিএনসিসিও) অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম, মহিলা প্লাটুন কমান্ডার অধ্যাপক ড. মোছা. শামসুন্নাহার এবং ময়নামতি রেজিমেন্টের সামরিক স্টাফ সার্জেন্ট জুয়েল রানা। কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান করেন প্লাটুন ক্যাডেট সার্জেন্ট আবু বকর ছিদ্দিক।

অভিযান শেষে বিএনসিসি প্লাটুনের প্লাটুন কমান্ডার সেকেন্ড লেফটেন্যান্ট অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম বলেন, ‘ডেঙ্গুর প্রাদুর্ভাব কমাতে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার কোনো বিকল্প নেই। জাতীয় ও সামাজিক প্রয়োজনে বিএনসিসি সব সময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ময়নামতি রেজিমেন্টের আহ্বানে আমাদের ক্যাডেটরা দায়িত্ববোধের অনন্য নজির স্থাপন করেছে। পরিচ্ছন্ন ক্যাম্পাস গঠনে এ ধরনের উদ্যোগ ধারাবাহিকভাবে বজায় থাকবে।’

মহিলা প্লাটুন কমান্ডার অধ্যাপক ড. মোছা. শামসুন্নাহার বলেন, ‘শুধু সরকারি বা প্রাতিষ্ঠানিক উদ্যোগে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়; ব্যক্তিসচেতনতা ও সামাজিক অংশগ্রহণ অপরিহার্য। শৃঙ্খলা ও সেবার ব্রত নিয়ে ক্যাডেটরা যে উদ্যোগ নিয়েছে, তা সাধারণ শিক্ষার্থীদের মাঝেও ইতিবাচক প্রভাব ফেলবে।’

এ নিয়ে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন বলেন,’গ্রিন ক্যাম্পাস ও নিরাপদ, রোগ-ব্যাধি মুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে পরিষ্কার পরিচ্ছনতার গুরুত্ব অনেক বেশি। পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সকলের নৈতিক দায়িত্ব। সবাই নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসলে রোগব্যাধি অনেকাংশে কমে আসবে।’

সার্বিক কার্যক্রম পরিচালনা প্রসঙ্গে ক্যাডেট সার্জেন্ট আবু বকর ছিদ্দিক বলেন, ‘জ্ঞান ও শৃঙ্খলা’ এই মূলমন্ত্রকে সামনে রেখে দেশ ও সমাজের কল্যাণে আমরা কাজ করে যাচ্ছি। এডিস মশার বংশবৃদ্ধি রোধ ও স্বাস্থ্যসম্মত শিক্ষাঙ্গন নিশ্চিত করতেই আজকের এই অভিযান। সবার যৌথ প্রচেষ্টায় একটি নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা সম্ভব।’

উল্লেখ্য, ২০০৯ সালের ২৯ এপ্রিল ‘জ্ঞান ও শৃঙ্খলা’ স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠা লাভ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...