চুয়াডাঙ্গায় ১২ লাখ টাকা মুক্তিপণ না পেয়ে কিশোরকে হত্যা, মামলার পলাতক আসামি গ্রেপ্তার

Date:

spot_img

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের দাবিতে কিশোর রাফিজ মিয়াকে (১৫) অপহরণের পর হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এবং এ বিষয়ে দায়ের করা মামলার অন্যতম আসামি শরিফুল ইসলাম (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৬ আগস্ট) রাতে গাজীপুরের কালিয়াকৈর থানা এলাকা থেকে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শরিফুল চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খেজুরতলা বাজারপাড়ার মৃত মুরজুল হকের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ জুন সন্ধ্যায় চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার চিলাভালকী গ্রামের রাফিজকে মোবাইলে ডেকে নিয়ে অপহরণ করে আসামিরা। পরে ভুক্তভোগীর পরিবারের কাছে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ না পেয়ে আসামিরা তাকে শ্বাসরোধে হত্যা করে চুয়াডাঙ্গা সদর থানার কুতুবপুর এলাকার অর্জুন খালে মরদেহ ফেলে পালিয়ে যায়। ঘটনার ৮ দিন পর, গত ১৩ জুন খালের পাশের একটি পুকুর থেকে রাফিজের পচাগলা মরদেহ উদ্ধার করে পুলিশ।

ঘটনায় আলমডাঙ্গা থানায় মামলা দায়েরের পর চুয়াডাঙ্গা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (সিসিআইসি) ও আলমডাঙ্গা থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে শরিফুলকে গ্রেপ্তার করে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাঈল বিষয়টি নিশ্চিত করে জানান গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ নিয়ে চাঞ্চল্যকর এই হত্যা মামলায় মোট ৩ জনকে গ্রেপ্তার করা হলো। ঘটনার সাথে জড়িত অন্যান্য পলাতক আসামীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...