চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা মেয়াদোত্তীর্ণ এনার্জি ড্রিংক ও শ্যাম্পু ধ্বংস

Date:

spot_img

চট্টগ্রাম ব্যূরো

চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা পাঁচটি কনটেইনারভর্তি ৯১ টন এনার্জি ড্রিংক ও শ্যাম্পু ধ্বংস করছে চট্টগ্রাম কাস্টম হাউস। মেয়াদোত্তীর্ণ হওয়ায় পণ্যগুলো ধ্বংস করা হচ্ছে বলে জানা যায়।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১১টা থেকে কাস্টম হাউসের অকশন শেডে এসব ধ্বংস করার তথ্যটি নিশ্চিত করেন চট্টগ্রাম কাস্টমসের নিলাম পরিচালনাকারী প্রতিষ্ঠান কেএম করপোরেশনের ব্যবস্থাপক মো. মোর্শেদ।

তিনি বলেন, কাস্টমসের অকশন শেডে দুই লটে থাকা পাঁচটি কনটেইনারের পণ্য দীর্ঘদিন ধরে পড়ে ছিল। নির্ধারিত সময়ের মধ্যে আমদানিকারক প্রতিষ্ঠান পণ্য খালাস না নেওয়ায় সেগুলোর মেয়াদ শেষ হয়ে যায় এবং সেগুলো আর বাজারজাত করার উপযোগী থাকে না। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্দেশনা অনুযায়ী গঠিত ধ্বংস কমিটির সিদ্ধান্তে পণ্যগুলো ধ্বংস কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তিনি আরও বলেন, বুধবার (৬ জুলাই) সকাল ১০টা থেকে ধ্বংস কার্যক্রম শুরু করার কথা থাকলেও বন্দর থেকে কনটেইনারগুলো আসতে দেরি হওয়ায় সকাল ১১টায় শুরু হয়েছে।

চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার রাসেল আহমেদ বলেন, এনবিআরের নির্দেশনা অনুযায়ী ধ্বংস কমিটির সভায় পণ্য ধ্বংসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরো কার্যক্রম কাস্টমসের তত্ত্বাবধানে পরিচালিত হবে। ধ্বংস কার্যক্রমে সহায়তা করছে চট্টগ্রাম কাস্টমসের নিলাম পরিচালনাকারী প্রতিষ্ঠান কেএম করপোরেশন। নির্দেশনা অনুযায়ী পণ্য ধ্বংস কার্যক্রম চলছে। আজকের মধ্যে এ কাজ শেষ হবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...