কলাপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা

Date:

spot_img

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, সংবর্ধনা অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় উপজেলা প্রশাসনের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ এবিএম মোশাররফ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার, সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসিন সাদেক, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, জুলাই আন্দোলনে আহত যোদ্ধারা, শহীদ পরিবারের সদস্য এবং অভিভাবকরা।

অনুষ্ঠানে জুলাই যোদ্ধা বাকি বিল্লাহ বলেন, “যখন আহত হয়েছিলাম, তখন মনে হয়েছিল আর বাঁচব না। শিক্ষার্থীদের ওপর যেভাবে নির্মমভাবে গুলি চালানো হয়েছে, তা কখনো ভোলার নয়। আমরা জুলাই সনদের বাস্তবায়ন চাই।” তিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে নতুন প্রজন্মের কাছে দিবসটির গুরুত্ব তুলে ধরার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ এবিএম মোশাররফ হোসেন এমপি বলেন, “সবার আগে বাংলাদেশ। দীর্ঘ ১৭ বছর পর দেশে একটি পরিবর্তন এসেছে। জনগণ তাদের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে।”

অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এছাড়া জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার পাশাপাশি উপজেলা প্রশাসনের উদ্যোগে সুবিধাজনক সময়ে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে। একই সঙ্গে জেলার মসজিদসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনারও আয়োজন করা হয়।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

কলাপাড়ায় সৈকতে ভেসে এলো ৬ ফুট মৃত বোতলনোজ ডলফিন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতের পূর্ব পাশে চর গঙ্গামতি...

চুয়াডাঙ্গায় দ্রুত পাসপোর্ট করে দেওয়ার নামে ‘প্রতারণা’,২৪ হাজার টাকা আত্মসাৎ

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি চুয়াডাঙ্গার আঞ্চলিক পাসপোর্ট অফিসে জেলার বিভিন্ন গ্রাম...

এই সরকার ইঞ্জিনিয়ারিং করে জনগণের সাথে প্রতারণার মাধ্যমে ক্ষমতায় এসেছে : ডা. শফিকুর রহমান

অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করুন, অন্যথায় ৬ দফা আন্দোলন...

বাহুবলে ঘাসের ওষুধ খেয়ে গৃহবধূর মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি হবিগঞ্জের বাহুবল উপজেলার পূর্ব জয়পুর গ্রামে ঘাসের ওষুধ...