চুয়াডাঙ্গায় অনুমোদন ছাড়াই কারখানায় নকল পণ্য তৈরী, মালিককে ১ লাখ টাকা জরিমানা

Date:

spot_img

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় লাইসেন্স বিহীন বিএসটিআইয়ের লোগো ব্যবহার ও ভুয়া বারকোড ব্যবহার করে নকল টয়লেট ক্লিনার, টাইলস ক্লিনার ও হ্যান্ডওয়াশ তৈরির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানার মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। সোমবার বেলা ৩ টার দিকে জীবননগর উপজেলার পিয়ারাতলা নামক বাজারে হেনা কনজুমার প্রোডাক্টস নামের ওই কারখানায় অভিযান চালায় চুয়াডাঙ্গা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসান।

ভোক্তা অধিকার সূত্রে জানা যায়, নিয়মিত অভিযানের অংশ হিসাবে এই অভিযান চালানো হয়। বেলা ১২ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত অভিযানে কয়েকটি দোকান ও ফ্যাক্টরী তদারকি করা হয়। এ সময় অবৈধভাবে মিথ্যা তথ্য দিয়ে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ও ভুয়া বারকোড ব্যবহার করে নকল টয়লেট ক্লিনার, হ্যান্ডওয়াশ ও টাইলস ক্লিনার উৎপাদন করে আসছিলেন। খবর পেয়ে সোমবার দুপুরে সেখানে অভিযান চালানো হয়।

ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে জনৈক মো. মাসুদ রানার প্রতিষ্ঠান হেনা কনজুমার প্রোডাক্টসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। সাথে সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয় । এছাড়া অতি দ্রুত ফ্যাক্টরীর প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে নির্দেশ প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকারের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি মো: রফিকুল ইসলাম ও র‌্যাবের একটা টীম।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...