
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
রামগতিতে সড়ক খুঁড়তে গিয়ে মিলল অবি’স্ফো’রিত ৩টি ম’র্টা’র শেল!
মাটির নিচে ম’র্টার শেল (M’ortar Shell) পাওয়া গেলে তা অত্যন্ত বি’প’জ্জ’ন।সকালে উপজেলার টিএন্ডটি অফিস সংলগ্ন সড়কে পানি সরবরাহের কাজ করতে গিয়ে শ্রমিকরা তা দেখতে পেয়ে দ্রুত তারা স্থান ত্যা’গ করেন।
স্থানীয় এলাকাবাসী এগুলো দেখতে পেয়ে বিষয়টি তাৎক্ষণিকভাবে রামগতি থানায় জানায়।
খবর পেয়ে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বস্তুগুলো উদ্ধার করে নিরাপদ হেফাজতে নেয়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া বস্তুগুলো ঠিক কী ধরনের বিস্ফোরক, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো রকেট ওয়ারহেড অথবা মর্টার শেল হতে পারে।
এ বিষয়ে সেনাবাহিনীর বো’মা নিষ্ক্রিয়করণ দল (Bomb Disposal Unit)-কে খবর দেওয়া হয়েছে। দ্রুত তারা এসে নিরাপদ স্থানে এগুলো বি’স্ফো’রণ ঘ’টিয়ে নি’ষ্ক্রিয় করবেন।





