সাতক্ষীরায় শিক্ষার্থীদের সঙ্গে সবুজায়ন কর্মসূচিতে খুলনা রেঞ্জ ডিআইজি, ৩০ হাজার বৃক্ষরোপণের পরিকল্পনা

Date:

spot_img

খুলনা ব্যুরো

“সবুজে সবুজে ভরবো দেশ, সবার আগে বাংলাদেশ”—এই স্লোগানকে ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষিত দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে খুলনা রেঞ্জ পুলিশ। এ কর্মসূচির অংশ হিসেবে খুলনা রেঞ্জের বিভিন্ন ইউনিটে ৩০ হাজার বৃক্ষরোপণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় সোমবার (২৭ জুলাই) সাতক্ষীরা পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে সবুজায়নের গুরুত্ব তুলে ধরেন খুলনা রেঞ্জের ডিআইজি।

অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরাই সমৃদ্ধ বাংলাদেশ নামক স্বপ্নের বাহক। তাই হিংসা, লোভ ও অহংকারকে পরাজিত করে নিজেকে অনাগত সময়ের জন্য প্রস্তুত করতে মনোনিবেশ করতে হবে।” তিনি পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের পাশাপাশি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগানো এবং তার পরিচর্যার আহ্বান জানান।

ডিআইজি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহীনুর চৌধুরী, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) বায়েজীদ ইসলাম, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণ, জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা, সদস্য, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।

অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে প্রতীকীভাবে গাছের চারা রোপণ করা হয়। আয়োজকরা জানান, খুলনা রেঞ্জজুড়ে পর্যায়ক্রমে ৩০ হাজার বৃক্ষরোপণের কর্মসূচি বাস্তবায়ন করা হবে, যা পরিবেশ সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...