
গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের পাইককান্দি শশুর বাড়ী থেকে পুলিশের এক সাবইন্সেপেকটরের মরদেহ আই,র মরদেহ উদ্ধার করেছে পুৃলিশ।
আজ সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে আ: মতিনের পুকুর থেকে নিহত সাবইন্সেপেক্টর মাহমুদুলের মরদেহ উদ্ধার করা হয়।
গোপালগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি মো, আমিনুল ইসলাম বিকাল পৌনে ৪টার দিকে ঘটনার সত্যতা স্বীকার করে জানান,সকালে পাইককান্দি গ্রামের আ, মতিনের পুকুরের ভেতরিএকটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।
নিহত মাহমুদুল ইসলাম খাগড়াছড়ি এপিবিএন-এ কমরত ছিলেন। তার গ্রামের বাড়ী গোপালগঞ্জ জেলার সদর উপজেলার বিজয়পাশা গ্রামে।
গত শুক্রবার তিনি ছুটিতে গ্রামের বাড়ীতে এসেছেন।
নিহত মাহমুদুল ইসলামের মৃত্যরি কারন এখনও জানা যায়নি। ঘটনা উদঘাটনে স্ত্রী কানিজ ফাতেমা ও শশুর ঝুনু শেখকে জ্ঞিাসাবাদের জন্য আটক করা হয়েছে।





