পদত্যাগের আনুষ্ঠানিকতা শেষে বঙ্গভবন ছাড়লেন সাহাবুদ্দিন, ফিরলেন গুলশানের বাসায়

Date:

spot_img

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

রোববার (২৬ জুলাই) বিকেল ৩টার দিকে তিনি রাজধানীর গুলশান-২ এর ১২৩ নম্বর সড়কে অবস্থিত নিজস্ব বাসভবন ‘গ্রিন ভিলা’য় পৌঁছান।

এর আগে দুপুর ২টা ২৫ মিনিটে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তিনি বঙ্গভবন থেকে গুলশানের উদ্দেশে রওনা হন। রাষ্ট্রপতির দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পর এদিনই বঙ্গভবন ত্যাগের মাধ্যমে তার সরকারি আবাসে অবস্থানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

গত শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী তিনি পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হলেও প্রায় তিন বছর তিন মাস দায়িত্ব পালন শেষে পদত্যাগ করেন।

মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। তার পদত্যাগের পর সাংবিধানিক বিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

বঙ্গভবন ত্যাগের মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিনের অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...