রায়ের মহলে র‍্যাবের অভিযানে বিদেশি রিভলবারসহ টাইগার গ্রুপের সক্রিয় সদস্য গ্রেফতার

Date:

spot_img

খুলনা প্রতিনিধি

খুলনা মহানগরীর হরিণটানা থানার রায়ের মহল এলাকায় অভিযান চালিয়ে টাইগার গ্রুপের সক্রিয় অস্ত্রধারী সন্ত্রাসী মোঃ রবিউল ইসলাম (৩৬)কে একটি বিদেশি রিভলবারসহ গ্রেফতার করেছে র‍্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানি।

র‍্যাব জানায়, রোববার (২৬ জুলাই) দুপুর ১২টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রায়ের মহল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় রায়ের মহল এলাকার বাসিন্দা শেখ লাল মিয়ার ছেলে রবিউল ইসলামকে গ্রেফতার করা হয়।

অভিযান চলাকালে তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে রবিউলের দেখিয়ে দেওয়া স্থান থেকে একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাবের তথ্যমতে, গ্রেফতার হওয়া রবিউল খুলনার টাইগার গ্রুপের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে খুলনা মহানগরীর বিভিন্ন থানায় অস্ত্র আইন, মাদক, হত্যাচেষ্টা ও চুরিসহ মোট ১৬টি মামলা রয়েছে।

এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা শেষে উদ্ধার হওয়া অস্ত্রসহ গ্রেফতারকৃত আসামিকে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) হরিণটানা থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‍্যাব-৬।

র‍্যাব জানিয়েছে, সন্ত্রাসী, অস্ত্রধারী অপরাধী, মাদক কারবারি এবং বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামিদের আইনের আওতায় আনতে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...