‎চীন, হংকং ফিলিপাইন সফর শেষে নির্বাচনী এলাকায় ফিরলেন এমপি এটিএম আজহারুল ইসলাম

Date:

spot_img


‎রংপুর ব্যুরো

‎বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম চীন, হংকং ও ফিলিপাইন সফর শেষে নিজ নির্বাচনী এলাকায় ফিরেছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছালে দলীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানান। দীর্ঘ প্রায় দুই সপ্তাহের বিদেশ সফর শেষে জনপ্রতিনিধির ফিরে আসাকে কেন্দ্র করে বিমানবন্দরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম। একই ফ্লাইটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও সাবেক শিল্পমন্ত্রী শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর পুত্র, পাবনা-১ (সাঁথিয়া) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনও সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান।

‎বিমানবন্দরে পৌঁছানোর পর তারাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর এস এম আলমগীর হোসেন, উপজেলা সেক্রেটারি মো. ইয়াকুব আলী, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মো. আমিনুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী। নেতাকর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি করমর্দন ও কুশল বিনিময়ের মাধ্যমে প্রিয় নেতাদের স্বাগত জানান। অভ্যর্থনা শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম এবং সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন দলীয় পূর্বনির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে দিনাজপুরের উদ্দেশে রওয়ানা হন। অপরদিকে রংপুর-২ আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম নিজ নির্বাচনী এলাকা বদরগঞ্জ ও তারাগঞ্জের উদ্দেশে যাত্রা করেন। পরে তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও সাংগঠনিক বিষয়ে মতবিনিময় করেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

‎দলীয় সূত্র জানায়, গত ৯ জুলাই থেকে শুরু হওয়া সফরে এটিএম আজহারুল ইসলাম চীন, হংকং ও ফিলিপাইন সফর করেন। এ সফরে তিনি বিভিন্ন প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়, শিক্ষা, অর্থনীতি, সামাজিক উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা-সংক্রান্ত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। সফর শেষে গত ২১ জুলাই তিনি দেশে ফিরে আসেন। এরপর প্রয়োজনীয় সাংগঠনিক কার্যক্রম সম্পন্ন করে বৃহস্পতিবার ঢাকা থেকে সৈয়দপুরে এসে আনুষ্ঠানিকভাবে নিজ নির্বাচনী এলাকায় ফিরে আসেন। বিদেশ সফর শেষে এলাকায় ফিরে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের কর্মব্যস্ততা আরও বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। তাদের ভাষ্য, নির্বাচনী এলাকার উন্নয়ন পরিকল্পনা, জনগণের সঙ্গে মতবিনিময়, বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মসূচিতে অংশগ্রহণ এবং স্থানীয় সমস্যাগুলো সমাধানে তিনি দ্রুত কার্যক্রম শুরু করবেন।

‎বদরগঞ্জ ও তারাগঞ্জের দলীয় নেতাকর্মীরা জানান, সংসদ সদস্যের বিদেশ সফর দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন অভিজ্ঞতা অর্জনের সুযোগ সৃষ্টি করেছে। সেই অভিজ্ঞতা স্থানীয় উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব ফেলবে বলে তারা আশাবাদী।

স্থানীয় নেতাদের মতে, রংপুর-২ আসনে চলমান উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি শিক্ষা, যোগাযোগ, কৃষি, কর্মসংস্থান এবং সামাজিক উন্নয়নের বিভিন্ন বিষয়ে তিনি নতুন পরিকল্পনা গ্রহণ করবেন। একই সঙ্গে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ও করবেন। এটিএম আজহারুল ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন। একই সঙ্গে রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের জনগণের নির্বাচিত সংসদ সদস্য হিসেবে রাজনৈতিক, সামাজিক ও জনকল্যাণমূলক নানা কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। বিদেশ সফর শেষে তার এলাকায় প্রত্যাবর্তনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

নেতাকর্মীদের প্রত্যাশা, আগামী দিনগুলোতে তিনি নির্বাচনী এলাকার উন্নয়ন, জনসেবামূলক কার্যক্রম এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে কার্যকর ভূমিকা পালন করবেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...