ফুলবাড়ীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ফুলবাড়ী এর উদ্বোধন

Date:

spot_img

দিনাজপুর প্রতিনিধি

আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ এগিয়ে চলছে ক্যাশবিহীন লেনদেনের যুগে। কিউআর কোড এর মাধ্যমে ক্যাশবিহীন ঝামেলা মুক্ত লেনদেন এর লক্ষ্যে পূবালী ব্যাংক ফুলবাড়ী পিএলসি শাখা ক্যাশলেস ফুলবাড়ী এর শুভ উদ্বোধন করেছে।

বুধবার (২২ জুলাই) ফুলবাড়ী পূবালী ব্যাংক চত্বরে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক ফুলবাড়ী পিএলসি শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক মোঃ মামুনুর রশিদ। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক বিরামপুর পিএলসি শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক মোঃ ইসমাইল হোসেন সরকার।

অনুষ্ঠানে আয়োজকরা জানান বর্তমান আধুনিক বিশ্বে ক্যাশলেস লেনদেন একটি আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা,কিউআর কোর্ডের মাধ্যমে যে কোন লেনদেন করা যাবে।

অনুষ্ঠানের বক্তারা ক্যাশলেস লেনদেনের প্রতি গ্রাহকদের উৎসাহ প্রদান করেন এবং এর বিবিধ সুবিধা তুলে ধরেন।

এ সময় বিভিন্ন এলাকা থেকে আগত পূবালী ব্যাংক এর গ্রাহক বৃন্দ,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,পূবালী ব্যাংকের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও স্থানীয় সংবাদ কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষ পূবালী ব্যাংক চত্বর থেকে একটি একটি র‍্যালি বের হয়,র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূবালী ব্যাংক চত্বরে এসে শেষ হয়।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

কলাপাড়ায় সৈকতে ভেসে এলো ৬ ফুট মৃত বোতলনোজ ডলফিন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতের পূর্ব পাশে চর গঙ্গামতি...

চুয়াডাঙ্গায় দ্রুত পাসপোর্ট করে দেওয়ার নামে ‘প্রতারণা’,২৪ হাজার টাকা আত্মসাৎ

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি চুয়াডাঙ্গার আঞ্চলিক পাসপোর্ট অফিসে জেলার বিভিন্ন গ্রাম...

এই সরকার ইঞ্জিনিয়ারিং করে জনগণের সাথে প্রতারণার মাধ্যমে ক্ষমতায় এসেছে : ডা. শফিকুর রহমান

অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করুন, অন্যথায় ৬ দফা আন্দোলন...

বাহুবলে ঘাসের ওষুধ খেয়ে গৃহবধূর মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি হবিগঞ্জের বাহুবল উপজেলার পূর্ব জয়পুর গ্রামে ঘাসের ওষুধ...