চুয়াডাঙ্গা জেলা পরিষদের পক্ষ থেকে জেলার গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

Date:

spot_img

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা জেলা পরিষদের রাজস্ব তহবিল হতে ২০২৫-২০২৬ অর্থ বছরের অর্থ দ্বারা গরীব ও মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে এককালীন শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা পরিষদের উদ্যোগে জেলা পরিষদ চত্বরে মঙ্গলবার বেলা ১১ টার সময় অনুষ্ঠিত এ লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. একেএম সাইফুর রশিদ, সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. মুন্সী আবু সাইফ, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আনিসুর রহমান। এসময় বক্তব্য রাখেন এসএসসিতে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থী চুয়াডাঙ্গা সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র আরাফাত ইসলাম, নাজিফা আনজুম মুনিয়া। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থী বিপ্লব হোসেন
, অভিভাবক মোঃ টোকন আলী প্রমুখ।

উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু ও খালিদ মাহমুদ মিল্টন, সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টু, জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান সাধারণ সম্পাদক আব্দুল মোমিন মালিতা, জেলা জাসাস’র সভাপতি সেলিমুজ্জামান সেলিম প্রমুখ।

এবারের শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত জেলার স্থায়ী বাসিন্দাদের মধ্য থেকে ২৯২ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীকে মোট ৮ লাখ হাজার টাকার বৃত্তির চেক প্রদান করা হয়।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...