হাওরাঞ্চলে পর্যটক নিরাপত্তা ও জনসেবা উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান

Date:

spot_img

স্টাফ রিপোর্টার

কিশোরগঞ্জ জেলার উন্নয়ন কার্যক্রমের গতি বাড়ানো, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারি সেবার মান আরও উন্নত করার লক্ষ্যে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধিরা অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন।

সভায় জেলার চলমান উন্নয়ন প্রকল্প, বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম এবং জনসেবার অগ্রগতি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে বিভিন্ন দপ্তরের কাজের অগ্রগতি, সমস্যা ও করণীয় বিষয়ে আলোচনা এবং মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় জেলা মৎস্য অফিস, সড়ক ও জনপথ অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, জেলা শিক্ষা অফিস এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)-এর চলমান কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

জেলা প্রশাসক সোহানা নাসরিন পর্যটন মৌসুমে হাওরাঞ্চলে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে পর্যাপ্ত ভ্যাকসিন ও প্রয়োজনীয় ওষুধের মজুদ নিশ্চিত করা এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সুসংহত রাখতে, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং সরকারের উন্নয়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকল সরকারি দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) জেবুন নাহার শাম্মী, সিভিল সার্জন (দায়িত্বপ্রাপ্ত) ডা. মো. নাজমুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, পুলিশ সুপারের প্রতিনিধি এবং জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...