খ্রিষ্টান ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

Date:

spot_img

সুরুজ আলী, রাজশাহী ব্যুরো

রাজশাহী মহানগরীর সাম্প্রদায়িক সম্প্রীতি, নিরাপত্তা ও পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করার লক্ষ্যে খ্রিষ্টান এসোসিয়েশন বাংলাদেশ এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

শনিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন আরএমপির সম্মানিত পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

সভায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের নেতৃবৃন্দ সাম্প্রতিক রথযাত্রা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, শান্তিপূর্ণ পরিবেশে রথযাত্রা সম্পন্ন করতে পুলিশের সার্বিক সহযোগিতা অত্যন্ত প্রশংসনীয় ছিল। আগামী ফিরতি রথযাত্রাতেও একই ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

এ সময় খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিরা তাদের বিভিন্ন সমস্যা, দাবি ও প্রত্যাশার বিষয়গুলো পুলিশ কমিশনারের কাছে তুলে ধরেন। পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির অত্যন্ত মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দেন।

পুলিশ কমিশনার বলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সকল ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। নগরবাসীর জানমাল রক্ষা, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং প্রয়োজনীয় আইনগত সহায়তা প্রদানে আরএমপি সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, রাজশাহী একটি শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের নগরী। এই সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করতে পুলিশ ও বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নেতৃবৃন্দের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ আরও বৃদ্ধি করা প্রয়োজন।

সভায় হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং যেকোনো প্রয়োজনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করেন পুলিশ কমিশনার।
মতবিনিময় সভায় আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্ট ও খ্রিষ্টান এসোসিয়েশন বাংলাদেশ-এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...