রায়পুরে অ্যাম্বুলেন্স সেবায় সিন্ডিকেটের কালো হাত : বিকল্পের সুযোগ নেই, নিরুপায় রোগীরা

Date:

spot_img

লিটন হোসেন, রায়পুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সরকারি হাসপাতালকে ঘিরে গড়ে উঠেছে অ্যাম্বুলেন্স মালিক ও চালকদের এক শক্তিশালী সিন্ডিকেটের কালো হাত। এই সিন্ডিকেটের অনুমতি ছাড়া কোনো অ্যাম্বুলেন্স হাসপাতালে রোগী আনা-নেওয়া করতে পারে না। বাইরে থেকে আসা অ্যাম্বুলেন্সকে রোগী নিতে বাধা দেওয়া, মারধর ও অতিরিক্ত ভাড়া আদায়ের মাধ্যমে রোগীদের জিম্মি করে ফেলেছে এই চক্র। এমনকি হাসপাতালের ভেতরে মসজিদের পাশে নিয়মিত অ্যাম্বুলেন্স রাখা ও ধোয়া-মোছার কাজ চলায় দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষ ও মুসল্লিদের।

সরেজমিনে রায়পুর সরকারি হাসপাতালে গিয়ে দেখা যায়, প্রতিদিন মসজিদের পাশে ১০-১২টি অ্যাম্বুলেন্স সারিবদ্ধভাবে রাখা হয়। সেখানেই চলে গাড়ি পরিষ্কারের কাজ। এতে নোংরা পানি ও জঞ্জালের কারণে হাসপাতালের পরিবেশ যেমন নষ্ট হচ্ছে, তেমনি চলাচলে বিঘ্ন ঘটছে রোগী ও স্বজনদের। শৃঙ্খলা রক্ষায় হাসপাতাল কর্তৃপক্ষ ৫ জন সশস্ত্র আনসার সদস্য নিয়োগ দিলেও পরিস্থিতি বদলায়নি।

গত বৃহস্পতি ও শুক্রবার সন্ধ্যায় এক মুমূর্ষু রোগীকে কেন্দ্র করে সিন্ডিকেটের দৌরাত্ম্য চরমে ওঠে। সড়ক দুর্ঘটনায় আহত এক রোগীকে রায়পুর থেকে সদর হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে তাকে ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেন স্বজনরা। কিন্তু পঙ্গু হাসপাতালে যাওয়ার জন্য অন্য একটি অ্যাম্বুলেন্স ঠিক করতে গেলেই বাধে বিপত্তি। স্থানীয় চালকরা বাধা দিয়ে বলেন, ‘এখানকার অ্যাম্বুলেন্স ছাড়া বাইরে থেকে কেউ রোগী নিতে পারবে না।’ এ নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও উত্তেজনার সৃষ্টি হয়। শেষ পর্যন্ত বাড়তি টাকা দিয়ে স্থানীয় সিন্ডিকেটের অ্যাম্বুলেন্সেই রোগীকে ঢাকা পাঠাতে বাধ্য হন অসহায় স্বজনরা।

এক রোগীর অভিভাবক আক্ষেপ করে বলেন, “হাসপাতালগুলোতে এখন সেবার চেয়ে সিন্ডিকেটের দাপট বেশি। ভাড়ার জন্য প্রায়ই তারা গরিব রোগীদের সঙ্গে দুর্ব্যবহার করে। এদের কাছে আমরা জিম্মি।”

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...