কুমিল্লায় র‍্যাব-১১ এর অভিযানে ১০০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

Date:

spot_img

মনোয়ার হোসেন, কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ১০০ কেজি গাঁজা ও একটি নোহা গাড়িসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

মঙ্গলবার (১৫ জুলাই) সকালে র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন রঘুরামপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মো. অন্তর (২৫) ও মো. বাধন (২৩) নামে দুইজনকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ১০০ কেজি অবৈধ গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি নোহা গাড়ি জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত অন্তর কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার দ্বিতীয় মুরাদপুর এলাকার মো. বেলাল হোসেনের ছেলে এবং বাধন নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার চনপাড়া গ্রামের মো. মুজিবুর রহমানের ছেলে।

র‍্যাবের দাবি, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে নোহা গাড়িযোগে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা পর্যায়ে সরবরাহ করে আসছিল।

র‍্যাব-১১ জানায়, মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে এবং মাদকের বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

র‍্যাব-১১ আরও জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে এ পর্যন্ত তাদের দায়িত্বপূর্ণ এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে ৭৬০ জনের বেশি মাদক কারবারিকে গ্রেফতার এবং বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। এছাড়া হত্যা, ধর্ষণ, অস্ত্র, অপহরণ, ডাকাতি ও অন্যান্য অপরাধে জড়িত অসংখ্য আসামিকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...