গোয়াইনঘাটে পার্টনার প্রোগ্রামের আওতায় কৃষকদের কংগ্রেস অনুষ্ঠিত

Date:

spot_img

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

সিলেটের গোয়াইনঘাটে কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা, কৃষি উদ্যোক্তা সৃষ্টি এবং আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি সম্প্রসারণের লক্ষ্যে পার্টনার প্রোগ্রামের আওতায় কৃষকদের অংশগ্রহণে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গোয়াইনঘাটের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER) প্রকল্পের আওতায় এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। এতে সরকারি কর্মকর্তা, কৃষক, জনপ্রতিনিধি ও স্থানীয় বিশিষ্টজনরা অংশগ্রহণ করেন।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারীর সভাপতিত্বে এবং উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জীবন কৃষ্ণ রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেটের উপ-পরিচালক মো. শামসুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. জাকারিয়া হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইন্দ্রজিত ভৌমিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাঁধন কান্তি সরকার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জামাল খান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের প্রশাসক উত্তম কুমার রায় এবং রুস্তুমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন শিহাব।

প্রধান অতিথির বক্তব্যে মো. শামসুজ্জামান বলেন, পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল, আধুনিক সেচ প্রযুক্তি, উত্তম কৃষি চর্চা, মানসম্মত তথ্য ব্যবস্থাপনা এবং ফার্মার্স সার্ভিস সেন্টারের কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এসব উদ্যোগ কৃষকদের দক্ষতা বৃদ্ধি, উৎপাদনশীলতা উন্নয়ন এবং আধুনিক কৃষি ব্যবস্থার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের কংগ্রেসের মাধ্যমে কৃষকরা নিজেদের অভিজ্ঞতা বিনিময়, প্রশিক্ষণ গ্রহণ এবং নতুন উদ্ভাবনী প্রযুক্তি সম্পর্কে জানার সুযোগ পান।

তিনি আরও বলেন, ফসলের বহুমুখীকরণ, নিরাপদ খাদ্য উৎপাদন, কৃষি উদ্যোক্তা তৈরি, টেকসই ভ্যালুচেইন গড়ে তোলা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং পুষ্টিসমৃদ্ধ ফল ও সবজি চাষে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। জমির উপযোগিতা অনুযায়ী ফসল চাষ নিশ্চিত করা গেলে উৎপাদন বৃদ্ধি, অপচয় হ্রাস এবং আমদানিনির্ভরতা কমানো সম্ভব হবে। এতে কৃষক লাভবান হওয়ার পাশাপাশি ভোক্তারা নিরাপদ খাদ্য পাবেন এবং দেশের অর্থনীতিও আরও শক্তিশালী হবে।

তিনি গোয়াইনঘাটের পতিত জমিগুলো চাষাবাদের আওতায় আনার আহ্বান জানিয়ে বলেন, কৃষক, ভোক্তা, উদ্যোক্তা ও সরকারের সমন্বয়ে একটি কার্যকর কৃষি প্ল্যাটফর্ম গড়ে তুলতে হবে। পাশাপাশি সরকারের কৃষি সহায়তা ও বিভিন্ন সুযোগ-সুবিধা যেন স্বচ্ছতার সঙ্গে প্রকৃত কৃষকের কাছে পৌঁছে, সে বিষয়েও গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষপর্বে পার্টনার প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, কৃষি উন্নয়ন পরিকল্পনা এবং কৃষকদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...