বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে ৩৮ পরিবারকে সহায়তা, উদ্যোগে এমপি এনামুল হক এনাম

Date:

spot_img

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের পটিয়ায় ধীরে ধীরে শুরু হয়েছে পুনর্বাসন কার্যক্রম। উপজেলার বিভিন্ন এলাকায় পানি নেমে গেলেও এখনও পাঁচ হাজারের বেশি পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছে। এরই মধ্যে ক্ষতিগ্রস্তদের ঘুরে দাঁড়াতে প্রাথমিক সহায়তা হিসেবে ৩৮টি পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) বিকেলে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে পটিয়া উপজেলা পরিষদ হলরুমে এ সহায়তা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম।

পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটিয়া থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুল আলম শাওন ভূঞা, উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ, জেলা ও উপজেলা বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এনামুল হক এনাম বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব। তিনি জানান, সংসদ অধিবেশন শেষ করেই তিনি এলাকায় এসে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিয়েছেন এবং তাৎক্ষণিক ত্রাণ সহায়তা নিশ্চিত করেছেন। পুনর্বাসন কার্যক্রমে কোনো ধরনের বৈষম্য করা হবে না উল্লেখ করে তিনি বলেন, প্রকৃত ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে পর্যায়ক্রমে সহায়তার আওতায় আনা হবে। একই সঙ্গে সরকারি সহায়তা সঠিক উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্টদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠান শেষে ক্ষতিগ্রস্ত ৩৮টি পরিবারের প্রত্যেককে এক বান্ডিল করে ঢেউটিন এবং তিন হাজার টাকার একটি করে চেক প্রদান করা হয়। সহায়তা পেয়ে উপকারভোগীরা সরকার ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...