ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৭৩ হাজার ৮০০ টাকার মালিকবিহীন চোরাচালানি মালামাল আটক

Date:

spot_img

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে অভিযান চালিয়ে প্রায় ৭৩ হাজার ৮০০ টাকা মূল্যের মালিকবিহীন চোরাচালানি মালামাল ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১০ জুলাই) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৯ বিজিবির অধীনস্থ তাজপুর ও মনিপুর বিওপির সদস্যরা মাদক ও চোরাচালান প্রতিরোধে পৃথক অভিযান পরিচালনা করেন। এ সময় বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ২০ বোতল বিদেশি মদ, ৫৭ বোতল ভারতীয় এসকাফ (ইস্কফ) সিরাপ এবং ১৪০ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দকৃত মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালের মোট সিজার মূল্য ৭৩ হাজার ৮০০ টাকা।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক নির্মূলে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে এবং মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দের পাশাপাশি জড়িতদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

কলাপাড়ায় সৈকতে ভেসে এলো ৬ ফুট মৃত বোতলনোজ ডলফিন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতের পূর্ব পাশে চর গঙ্গামতি...

চুয়াডাঙ্গায় দ্রুত পাসপোর্ট করে দেওয়ার নামে ‘প্রতারণা’,২৪ হাজার টাকা আত্মসাৎ

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি চুয়াডাঙ্গার আঞ্চলিক পাসপোর্ট অফিসে জেলার বিভিন্ন গ্রাম...

এই সরকার ইঞ্জিনিয়ারিং করে জনগণের সাথে প্রতারণার মাধ্যমে ক্ষমতায় এসেছে : ডা. শফিকুর রহমান

অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করুন, অন্যথায় ৬ দফা আন্দোলন...

বাহুবলে ঘাসের ওষুধ খেয়ে গৃহবধূর মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি হবিগঞ্জের বাহুবল উপজেলার পূর্ব জয়পুর গ্রামে ঘাসের ওষুধ...