গোয়াইনঘাটের পশ্চিম আলীরগাঁওয়ে জিআর কর্মসূচির চাল বিতরণ

Date:

spot_img

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জিআর (খাদ্যশস্য) কর্মসূচির আওতায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের ৩০০টি হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

বুধবার (৯ জুলাই) সকালে পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, নিম্নআয়ের ও অসহায় পরিবারের খাদ্য সহায়তা নিশ্চিত করতে সরকারের এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়।
বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে সার্বিক তদারকি করেন পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলীম উদ্দিন। তিনি বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী প্রকৃত উপকারভোগীদের তালিকা অনুসারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে চাল বিতরণ করা হয়েছে।

এ সময় ইউনিয়ন পরিষদের সদস্য মাসুক আহমদ, ফারুক আহমদ বাবুল, নবীব আলী, সংরক্ষিত মহিলা সদস্য প্রবাসী রাণী ও জিয়াসমিন বেগমসহ ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, গোয়াইনঘাট কর্তৃক জারি করা বরাদ্দপত্র অনুযায়ী পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের জন্য ৩.০০০ মেট্রিক টন (৩,০০০ কেজি) জিআর চাল বরাদ্দ দেওয়া হয়। সেই বরাদ্দের আওতায় মোট ৩০০ জন হতদরিদ্র ও অসহায় পরিবারের প্রত্যেককে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। পুরো কার্যক্রমে স্বচ্ছতা বজায় রেখে সুশৃঙ্খল পরিবেশে উপকারভোগীদের হাতে খাদ্য সহায়তা তুলে দেওয়া হয়।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...