ধর্মপাশায় কন্যা শিশু ও নারী নির্যাতন সহিংসতা প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Date:

spot_img

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের ধর্মপাশায় কন্যা শিশু ও নারী নির্যাতন সহিংসতা প্রতিরোধে বুধবার (৮ জুলাই) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ধর্মপাশা উপজেলা প্রশাসন এই সভার আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় এর সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, শুধু আইনের প্রয়োগ নয়, বরং সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং পারিবারিক মূল্যবোধ চর্চার মাধ্যমেই ধর্মপাশা থেকে নারী ও শিশু নির্যাতন চিরতরে নির্মূল করা সম্ভব। এই লক্ষ্য অর্জনে সমাজের প্রতিটি স্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসয়াদ বিন খলিল রাহাত, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) শাহাব উদ্দিন, থানার পরিদর্শক (তদন্ত) ইমাম হোসেন ও উপজেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম রহমত, সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোকারম হোসেন তালুকদার , ওয়ার্ল্ড ভিশন ধর্মপাশা এপির ম্যানেজার সুমন রুরাম প্রমুখ।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...