রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ পালিত

Date:

spot_img

সুরুজ আলী, রাজশাহী ব্যুরো

রাজশাহী মহানগরীতে যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আজ ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, পুরস্কার প্রদান ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

সোমবার সকাল ১০ টায় রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন প্রধান অতিথি ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

উল্লেখ্য, দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভার পাশাপাশি পুরস্কার প্রদান এবং গাছের চারা বিতরণ করা হয়। বিআরডিবি, রাজশাহী বিভাগ অনুষ্ঠানের আয়োজন করে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

কলাপাড়ায় সৈকতে ভেসে এলো ৬ ফুট মৃত বোতলনোজ ডলফিন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতের পূর্ব পাশে চর গঙ্গামতি...

চুয়াডাঙ্গায় দ্রুত পাসপোর্ট করে দেওয়ার নামে ‘প্রতারণা’,২৪ হাজার টাকা আত্মসাৎ

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি চুয়াডাঙ্গার আঞ্চলিক পাসপোর্ট অফিসে জেলার বিভিন্ন গ্রাম...

এই সরকার ইঞ্জিনিয়ারিং করে জনগণের সাথে প্রতারণার মাধ্যমে ক্ষমতায় এসেছে : ডা. শফিকুর রহমান

অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করুন, অন্যথায় ৬ দফা আন্দোলন...

বাহুবলে ঘাসের ওষুধ খেয়ে গৃহবধূর মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি হবিগঞ্জের বাহুবল উপজেলার পূর্ব জয়পুর গ্রামে ঘাসের ওষুধ...