মেহেরপুরে ১১ দলীয় জোটের উদ্যোগে গণমিছিল

Date:

spot_img

মেহেরপুর প্রতিনিধি

জুলাইয়ের গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এবং গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে বড় ধরনের গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৫টায় মেহেরপুর জেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে অবস্থিত জুলাই স্তম্ভের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন না হলে আগামী দিনে আমরা বৃহত্তর পরিসরে মাঠে নামতে বাধ্য হব।” তাঁরা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা পূর্ণ বাস্তবায়ন এবং গণভোটের রায় অনুযায়ী দেশে সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জোর দাবি জানান।

১১ দলীয় ঐক্য জোটের উদ্যোগে আয়োজিত এই গণমিছিলে নেতৃত্ব দেন জোটের প্রধান সমন্বয়ক ও মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ ইকবাল হুসাইন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা মাহাবুব উল আলম, সদর উপজেলা আমীর মাওলানা সোহেল রানা, মুজিবনগর উপজেলা আমীর মাওলানা খান জাহান আলী, গাংনী উপজেলা আমীর ডা. রবিউল ইসলাম, মেহেরপুর পৌর আমীর সোহেল রানা ডলার, গাংনী পৌর আমীর আহসানুল হক, সদর উপজেলা সেক্রেটারি মাস্টার জাব্বারুল ইসলামসহ জোটের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...