কাশিয়ানীতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা প্রদান

Date:

spot_img

কাশিয়ানী প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানীতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়েছে।শিক্ষকতা পেশায় দীর্ঘদিন অবদানের স্বীকৃতি হিসেবে।

সম্মাননা শিক্ষক সমাজ কাশিয়ানী এর উদ্যোগে আজ শনিবার (০৪ জুলাই) সকাল ৯টায় উপজেলা সভাকক্ষে কাশিয়ানী উপজেলা অবসরপ্রাপ্ত শিক্ষক সম্মাননা-২০২৬ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ সেলিমুজ্জামান মোল্যা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ শাহীন মিয়া, সহকারী কমিশনার ভূমি পাপিয়া সুলতানা লিজা, অফিসার ইনচার্জ মোঃ মাহফুজুর রহমান এবং কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা সহ আরও অনেকে।

কাশিয়ানী সম্মাননা শিক্ষক সমাজ এর সভাপতি স.ম. বেলায়েত হোসেন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জনাব কাজী ওমর হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতি গঠনের কারিগর শিক্ষকরা। তাদের ত্যাগ ও পরিশ্রমের কারণেই আজকের এই সমাজ। অবসর জীবনে শিক্ষকরা যেন সম্মানের সাথে জীবনযাপন করতে পারেন সে জন্য সমাজের সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

অনুষ্ঠান শেষে অবসরপ্রাপ্ত শিক্ষকদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেয়া হয়।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...