ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

Date:

spot_img

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় প্রান্তিক কৃষকদের মাঝে সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শহীদুল ইসলাম সোহাগ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহনাজ পারভীন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ কামরুল হাসান মিলন এমপি। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর মোহাম্মদ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফরিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোজাম্মেল হক, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবি ছিদ্দিক, পৌর জামায়াতের নায়েবে আমির আব্দুল মজিদ, কৃষক জুয়েল রানা, উপজেলা ডিকেআইবির সাধারণ সম্পাদক মো. মঞ্জুরুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় কৃষকরা।

প্রধান অতিথি মুহাম্মদ কামরুল হাসান এমপি বলেন, প্রান্তিক কৃষকদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারি ধান সংগ্রহ ব্যবস্থায় বাস্তবসম্মত পরিবর্তন প্রয়োজন। তিনি বলেন, একজন ক্ষুদ্র কৃষকের পক্ষে এক টন ধান সরবরাহ করা সম্ভব নয়। তাই অল্প পরিমাণ ধানও যাতে সরকারি ক্রয় কর্মসূচির আওতায় নেওয়া যায়, সে ধরনের ব্যবস্থা গ্রহণ করা দরকার। তিনি আরও বলেন, প্রতি মণ ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করা গেলে কৃষকরা তাদের উৎপাদনের সঠিক মূল্য পাবেন এবং এতে প্রান্তিক কৃষকরাই সবচেয়ে বেশি উপকৃত হবেন।

সভা শেষে উপজেলার নির্বাচিত প্রান্তিক কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার আওতায় বিনামূল্যে বিভিন্ন ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...