লাখাইয়ের বীর মুক্তিযোদ্ধা রজব আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন,বিভিন্ন মহলের শোক

Date:

spot_img

বিল্লাল আহমেদ, লাখাই থেকে

লাখাইয়ে উপজেলার বামৈ গ্রামের বাসিন্দা, বীর মুক্তিযোদ্ধা রজব আলী আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৩ পুত্র, ৪ কন্যা, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী ও সহযোদ্ধা রেখে গেছেন।

বৃহস্পতিবার বাদ আসর মরহুমে নিজ গ্রামে তাঁর নামাজে জানাজা অনুষ্টিত হয়।এতে উপজেলার বিভিন্ন এলাকা সহ গ্রামের শত শত মুসল্লী, বীরমুক্তিযোদ্ধা বৃন্দ,গন্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক বৃন্দ অংশ নেন।
পূর্বান্হে উপজেলা প্রশাসন এর পক্ষে প্রয়াত বীরমুক্তিযোদ্ধা রজব আলীর কফিনে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম। একসময় উপস্থিত ছিলেন লাখাই মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়সহ মুক্তি যোদ্ধা বৃন্দ।থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার পক্ষে এসআই মইনুল হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল প্রয়াত রজব আলীর কফিনে গার্ড অব অনার প্রদান করে।

নামাজে জানাজা শেষে
পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।
বীরমুক্তিযোদ্ধা রজব আলীর মৃত্যুতে বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যক্তিবর্গ শোকবার্তা দিয়েছেন। তারা প্রয়াত বীরমুক্তিযোদ্ধা রজব আলীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। সেই সাথে তাঁর শোকসন্তপ্ত পরিবার এর প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তা দিয়েছেন সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবদুল ওয়াদুদ তালুকদার আব্দাল,বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন ফুরুক,লাখাই প্রেসক্লাব এর পক্ষে সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন ও সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ, সুজন লাখাই উপজেলা কমিটির পক্ষে সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ রিপন, সাংবাদিক আলী আহমেদ, ইয়াকুব হাসান অন্তর, কামরুল হাসান সুজন,উপজেলা যুব ফোরাম এর পক্ষে আহবায়ক আকিব শাহরিয়ার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যান পরিষদের লাখাই শাখার পক্ষে আহবায়ক আশীশ দাশগুপ্ত,সাংবাদিক মহসিন সাদেক,সুমন আহমেদ বিজয়,মনর উদ্দিন মনির। উপজেলা সাহিত্য পরিষদের পক্ষে সভাপতি শাহীনুর রহমান মোল্লা শাহীন প্রমূখ।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...