মধ্যনগর প্রেসক্লাবের সভাপতি এম এ মান্নান বিএসকেপির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান নির্বাচিত

Date:

spot_img

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের মধ্যনগর প্রেসক্লাবের সভাপতি এবং বাংলাদেশ বুলেটিন পত্রিকার প্রবীণ সাংবাদিক বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বিএসকেপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

এম এ মান্নানের এ পদে নির্বাচিত হওয়ার খবরে মধ্যনগরসহ বিভিন্ন এলাকার সুধীজন, সাংবাদিক ও শুভানুধ্যায়ীরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এবং মোবাইল ফোনে কেন্দ্রীয় পরিষদের সভাপতি ও সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

জানা গেছে, গত ২৪ জুন এবং -এর সর্বসম্মত সিদ্ধান্তে তাঁকে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বিএসকেপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

দায়িত্বপ্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত ভাইস-চেয়ারম্যান এম এ মান্নান বলেন, “বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বিএসকেপি)-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহ্ মোঃ সারওয়ার জাহান এবং উপ-মহাসচিব মোঃ আঃ মান্নান সাহেবের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাঁদের আস্থা ও বিশ্বাসের প্রতিদান দিতে আমি সর্বোচ্চ আন্তরিকতা, সততা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে সংগঠনের উন্নয়ন, সাংবাদিকদের অধিকার রক্ষা এবং কল্যাণমূলক কর্মকাণ্ডে কাজ করে যাব।”

তিনি আরও বলেন, “সংগঠনের ঐক্য সুদৃঢ় করা, সাংবাদিকদের মর্যাদা প্রতিষ্ঠা এবং সারাদেশের সাংবাদিকদের কল্যাণে বিএসকেপিকে আরও শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তুলতে আমি সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”

এম এ মান্নান কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বিভিন্ন সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, তাঁর দীর্ঘ সাংবাদিকতা অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বিএসকেপি)-এর কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...