মিলাদ ও দোয়া মাহফিলে উদ্বোধন হলো বাহাদুরাবাদ নৌঘাটের কার্যক্রম

Date:

spot_img

দেওয়ানগঞ্জ প্রতিনিধি

দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ নৌকা ঘাটের ২০২৬-২৭ অর্থবছরের কার্যক্রম মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে শুরু হয়েছে। বুধবার (১ জুলাই) সকালে ঘাট প্রাঙ্গণে দোয়া মাহফিলের আয়োজন করেন ঘাট কর্তৃপক্ষ ।

প্রতিবছরের ন্যায় এবছরও সরকারি ইজারার মাধ্যমে ঘাটটির ডাক হয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরে ঘাটটির ইজারাদার হয়েছেন চুকাইবাড়ী ইউনিয়ন বিএনপির সদস্য শাহ আলম। তিনি ২০২৫-২৬ অর্থবছরেও ঘাটটির ইজারাদার ছিলেন।

গতকাল ১ জুলাই নতুন অর্থবছরের প্রথম দিন উপলক্ষ্যে ইজারাদার কর্তৃপক্ষ ঘাটের সফল পরিচালনা, নিরাপদ নৌ-যাতায়াত এবং সংশ্লিষ্ট সকলের কল্যাণ কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে। দোয়া পরিচালনা করেন হাফেজ মওলানা শফিকুল ইসলাম।

মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন আল মামুন। এছাড়াও উপস্থিত ছিলেন নাজমুল হাসান, এনামুল হক, সজিবুর রহমান, রিপন মিয়া, সুলতান মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...