গোয়াইনঘাটে ১৬টি অবৈধ ড্রেজার ধ্বংস, দুজনকে অর্থদণ্ড

Date:

spot_img

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে পরিচালিত টাস্কফোর্সের অভিযানে ১৬টি ড্রেজার মেশিন ও বালুবাহী নৌকা ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে বালু পরিবহনে ব্যবহৃত ১৫টি পাইপ ভেঙে দেওয়া হয়েছে এবং দুই ব্যক্তিকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার লাঠি গ্রাম, নতুনবাজার, হাজিপুর ও লুনী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এসব এলাকায় অবৈধভাবে ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া যাচ্ছিল। এর প্রেক্ষিতে টাস্কফোর্স অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ১৬টি ড্রেজার মেশিন ও বালুবাহী নৌকা ঘটনাস্থলেই ধ্বংস করে। পাশাপাশি বালু স্থানান্তরের কাজে ব্যবহৃত ১৫টি প্লাস্টিক ও লোহার পাইপ ভেঙে বিকল করে দেওয়া হয়।

এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের বিভিন্ন ধারায় অপরাধে জড়িত থাকার দায়ে দুই ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনাকালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়াইনঘাট থানা পুলিশ এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর একটি দল সার্বিক সহায়তা প্রদান করে।

অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন বলেন, পরিবেশ রক্ষা এবং সরকারি সম্পদ সংরক্ষণের স্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কোনোভাবেই পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না। ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...