রেললাইন পার হতে গিয়ে পটিয়ায় প্রাণ হারালেন নারী শ্রমিক

Date:

spot_img

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়ায় ট্রেনের নিচে কাটা পড়ে নুরুন্নাহার (৫০) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও এক নারী শ্রমিক গুরুতর আহত হন।

শনিবার (২৭ জুন) দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের পটিয়া উপজেলার শ্রীমাই ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুন্নাহারের বাড়ি কক্সবাজারের মহেশখালী উপজেলার রাজুয়ারঘোনা এলাকায়। তিনি স্বামীর সঙ্গে পটিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাহুলী এলাকায় মাওলানা আব্বাসের ভাড়া বাসায় বসবাস করতেন। জীবিকার তাগিদে তারা কৃষিজমিতে দিনমজুর হিসেবে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে দুই নারী শ্রমিক শ্রীমাই ব্রিজ দিয়ে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনটি সেখানে পৌঁছে যায়। পাশের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে থাকা পথচারীরা তাদের দ্রুত সরে যেতে ও নিচে লাফ দিতে চিৎকার করে সতর্ক করলেও তারা দ্রুত রেললাইন পার হওয়ার চেষ্টা করেন। মুহূর্তের মধ্যেই ট্রেনের ধাক্কায় নুরুন্নাহার ঘটনাস্থলেই নিহত হন এবং রাশেদা (৬৫) গুরুতর আহত হন। আহত রাশেদা কক্সবাজারের মহেশখালী উপজেলার বাসিন্দা হলেও বর্তমানে পটিয়া পৌরসভার বাহুলী এলাকায় বসবাস করেন।

স্থানীয়রা আহত নারীকে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পটিয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার প্রেমা বড়ুয়া জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস শ্রীমাই ব্রিজ এলাকা অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...