শাহজাদপুরে বিশ্ব বাংলা সাহিত্য পরিষদের মাসিক আড্ডা অনুষ্ঠিত 

Date:

spot_img

শাহজাদপুর (সিরাজগঞ্জ)  প্রতিনিধি

‘কালকের পৃথিবীটা আমাদেরই হবে বাংলা ভাষা বিশ্বময় ছড়িয়ে রবে’ এই পতিপাদ্য বিষয়কে সামনে রেখে গতকাল শুক্রবার সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্ব বাংলা সাহিত্য পরিষদ এর  মাসিক আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ব বাংলা সাহিত্য পরিষদ শাহজাদপুর উপজেলা শাখার আয়োজনে বিশিষ্ট কবি বসিরুল হাসান খান এর সভাপতিত্বে আবৃত্তি শিল্পী বাবুল হাসান এর সঞ্চালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব বাংলা সাহিত্য পরিষদ এর কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা হাজ্বী কে এম আতিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমন্বয়ক রিয়াল রোমেল,কেন্দ্রীয় নির্বাহী সদস্য কবি শাহরিয়ার চৌধুরী, কবি ও কবিতা পরিষদ সিরাজগঞ্জ এর আহবায়ক সাংবাদিক আজিজুর রহমান ও বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র এবং বাংলাদেশ টেলিভিশন এর তালিকা ভুক্ত কন্ঠ শিল্পী মেজবাহ রানা সহ প্রমুখ। 

এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্য শিল্পী আহমাদ রেজাউল করিম জ্যোতি, রুপবাটি ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান সংগীত শিল্পী রেজাউল ইসলাম, নাট্য শিল্পী রফিকুল ইসলাম রঞ্জু, সংগীত শিল্পী আবু হানিফ, বিশিষ্ট কবি আলাউদ্দিন আল-আজাদ, বিশিষ্ট গীতিকার সুরকার ও সংগীত শিল্পী উজ্জ্বল হোসেন ও  রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর সংগীত বিভাগের ছাত্র ছাত্রী, সাংস্কৃতিক অঙ্গনের নেত্রীবৃন্দ এবং শাহজাদপুর এর প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিক বৃন্দ।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...