সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

Date:

spot_img

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৬ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর সামনে বিশ্বম্ভরপুর-সুনামগঞ্জ সড়কে অভিযান পরিচালনা করে বিশ্বম্ভরপুর থানা পুলিশ। অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ হাজার টাকা।

এ সময় ইয়াবাসহ মো. মুখলেছ মিয়া (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি বিশ্বম্ভরপুর উপজেলার বোয়ালিয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, সুনামগঞ্জ জেলা পুলিশ-এর পুলিশ সুপারের নির্দেশনায় এবং বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মো. শাহিন মিয়া-এর তত্ত্বাবধানে এএসআই আব্দুর রব সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানটি পরিচালনা করেন।

বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মো. শাহিন মিয়া বলেন, “মাদক নির্মূলে বাংলাদেশ পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিশ্বম্ভরপুর থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে আমরা সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছি। জনগণের সহযোগিতায় মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে আমাদের এ অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।”

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...