খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র আশুরা পালিত

Date:

spot_img

খুলনা থেকে মোঃ রাজিবুল ইসলাম রাজিব

খুলনায় পবিত্র আশুরা উপলক্ষে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শোকাবহ পরিবেশে নানা কর্মসূচি পালিত হয়েছে। পবিত্র ১০ মহররম উপলক্ষে কারবালার মর্মান্তিক শাহাদাত স্মরণে শোকসভা, আলোচনা এবং শোক মিছিলের আয়োজন করা হয়।

শুক্রবার সকালে নগরীর আলতাপোল লেনস্থ আঞ্জুমান-এ-পাঞ্জাতানী ট্রাস্ট ইমামবাড়ি থেকে একটি শোক মিছিল বের হয়। মিছিলটি নগরীর বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ইমামবাড়িতে গিয়ে শেষ হয়। এতে খুলনাসহ বিভিন্ন এলাকা থেকে আগত শিয়া মুসলিম নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

শোক মিছিলের আগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা।

বক্তারা বলেন, ৬১ হিজরির ১০ মহররম কারবালার প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) এবং তাঁর সঙ্গীরা সত্য, ন্যায় ও ইসলামের আদর্শ প্রতিষ্ঠার সংগ্রামে শাহাদাতবরণ করেন। তাদের এই আত্মত্যাগ মানবজাতির জন্য ন্যায়, সত্য ও জুলুমের বিরুদ্ধে প্রতিবাদের এক অনন্য দৃষ্টান্ত।

বক্তারা আরও বলেন, কারবালার শিক্ষা হলো অন্যায়, অবিচার ও জুলুমের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়া। হজরত ইমাম হোসাইন (রা.)-এর আদর্শ অনুসরণ করে সত্য ও ন্যায়ের পথে চলার পাশাপাশি নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা কারবালার শহীদদের স্মরণে শোক ও মাতম পালন করেন এবং মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...