পটিয়ায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে আহত ৫

Date:

spot_img

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়ায় বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ৫ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস সড়কের ফারুকীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বান্দরবান থেকে ছেড়ে আসা পূর্বাণী পরিবহনের একটি যাত্রীবাহী বাস (চট্ট মেট্রো-ব-১১-১৯১৯) বিপরীত দিক থেকে আসা কক্সবাজারগামী একটি প্রাইভেট কারের (ঢাকা মেট্রো-গ-৩৫-৬৫২৭) সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এতে প্রাইভেট কারে থাকা পাঁচজন যাত্রী আহত হন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।

পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি হারুনুর রশিদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পটিয়া হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পাশাপাশি দুর্ঘটনাকবলিত বাস ও প্রাইভেট কার রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং মহাসড়কে যানবাহন চলাচল নির্বিঘ্ন রয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...