‎দর্শনায় ১ কো‌টি ৭০ লাখ টাকা ব্যয়ে রাস্তা নির্মান কা‌জের উদ্বোধন কর‌লেন এম‌পি রুহুল আমীন ‎

Date:

spot_img

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দর্শনার থানাধীন আকন্দবাড়িয়া ও রাঙ্গিয়ারপোতা গ্রামে ১কো‌টি ৭০ লাখ টাকা ব্যা‌য়ে ২টি রাস্তা নির্মান কা‌জের উদ্বোধন কর‌লেন চুয়াডাঙ্গা-২ আসনের এম‌পি রুহুল আমীন।

‎শনিবার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে সকাল ১০ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত নির্মান কাজের উদ্ধোধন করেন তিনি। উদ্বোধনকৃত সড়ক দুটি হলো দর্শনা থানার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া আবাসন প্রকল্প থেকে শৈলমারী বিল পর্যন্ত সাড়ে ১২’শ মিটার ও আকন্দবাড়িয়া থেকে রাঙ্গিয়ারপোতা সড়কের সাড়ে ৭’শ মিটার। রাস্তা দু’টির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৭০ লাখ টাকা।

‎ উদ্বোধন শেষে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন বলেন,সর্ব প্রথম এমপি হয়ে চুয়াডাঙ্গা ২ আসনের দর্শনায় রাস্তার কাজের উদ্ধোধন করলাম।আমি চেষ্টা করে যাবো আমার আসনের একটি রাস্তাও যেন কাঁচা না থাকে। আমরা জনগনের কাজ করে যাবো।আপনার এলাকার কাজ আপনারা বুজে নেবেন। কোন প্রকার রাস্তার কাজে ফাঁকি দিলে ছাড় দেয়া হবে না। চুয়াডাঙ্গা ২ আসন কৃষি প্রধান এলাকা। এই এলাকার রাস্তা ঘাট ব্রীজ কালভার্টের উন্নয়ন হলে যোগাযোগ ব্যবস্থা ভাল হবে‌। কৃষকরা তাদের উৎপাদিত পণ্য সরাসরি বিক্রি করতে পারবে।যোগাযোগ ব্যাবস্থা ভালো হলে এলকার উন্নয়ন ঘটবে।

‎এ সময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) প্রকৌশলী আখতার হোসেন,জেলা জামাতের সহকারী সেক্রেটারি,ও দামুড়হুদা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, দর্শনা পৌর জামায়াতের আমির সাহিকুল ইসলাম অপু সহ জামায়াত নেতা রফিকুল ইসলাম, আমিনুল ইসলাম,মতিয়ার রহমান, আক্কাছ আলী প্রমুখ।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...