খুলনায় যুবককে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

Date:

spot_img

খুলনা ব্যুরো

খুলনা নগরীর লবণচরা থানাধীন দরগা কাশেমিয়া মসজিদ সংলগ্ন এলাকায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে শহীদুল (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (৩১ অক্টোবর) রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা শহীদুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে সড়কের ওপর ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে কী কারণে শহীদুলকে হত্যা করা হয়েছে এবং এ ঘটনায় কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ ঘটনায় পুলিশি তদন্ত ও পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া গেলে তা জানা যাবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

সিরাজগঞ্জের মানুষের হৃদয়ের মণিকোঠায় একটাই নাম, হাজী মো. আব্দুস সাত্তার

হানিফ তালুকদার মানুষের প্রকৃত পরিচয় তার নাম, পদবি কিংবা বিত্তবৈভবে...

খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, খুলনা খুলনায় নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠানে বসে থাকা অবস্থায় দুর্বৃত্তদের...

শ্যামনগরের মুন্সীগঞ্জে জেলে-বাওয়ালীদের মানববন্ধন, সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার দাবি

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি সুন্দরবনকে জলদস্যু ও বনদস্যুমুক্ত করার দাবীতে এবং...

বোরহানউদ্দিন প্রেসক্লাবের সাধারন সভা অনুষ্ঠিত

ভোলা প্রতিনিধি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার ঐতিহ্যবাহী ...