ডিএমএফ’র সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মানিক

0
13
‎
‎ ‎

ডিজিটাল সাংবাদিকতা ও অনলাইন গণমাধ্যমের পেশাগত উন্নয়ন এবং সাংবাদিকদের অধিকার ও স্বার্থ সুরক্ষায় কাজ করা সংগঠন ডিজিটাল মিডিয়া ফোরামের (ডিএমএফ) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ২০২৬–২০২৮ মেয়াদের দুই বছর দায়িত্ব পালন করবে এ কমিটি। নতুন কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন দ্য বিজনেস ডেইলির মো. দেলোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন গ্লোবাল টেলিভিশনের মহিউদ্দিন মানিক।

শনিবার (৩১ অক্টোবর) রাতে রাজধানীর বনশ্রীতে অবস্থিত ডিএমএফের অস্থায়ী কার্যালয়ে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

কমিটিতে সহসভাপতি হিসেবে মনোনীত হয়েছেন রুপালী বাংলাদেশের তামজিদ মির্জা, ডিবিসি নিউজের আরেসুল ইসলাম রাসেল এবং জাগো নিউজের পরান মাঝি।

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক নয়া দিগন্তের সৈয়দ জাফরান হোসেন নূর। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন বাংলাভিশনের মোরশেদ আলম।

সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন দূরবীন নিউজের মো. শামছুল আলম। সহসাংগঠনিক সম্পাদক হয়েছেন সদ্য সংবাদের মিঠুন।

অর্থ সম্পাদক হয়েছেন দীপ্ত টিভির মইন উদ্দিন রাতুল এবং সহ-অর্থ সম্পাদক হয়েছেন দৈনিক যুগান্তরের রুহুল আমিন। দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন টাইমস টুডের মেহেদী হাসান রনি। উপদপ্তর সম্পাদক হয়েছেন চ্যানেল ওয়ানের মারুফ হোসেন।

আইন সম্পাদক হয়েছেন গ্লোবাল টিভির আলাউদ্দিন আল আজাদ। প্রচার সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন চ্যানেল ওয়ানের আলাউদ্দিন মিয়া।

নারীবিষয়ক সম্পাদক হয়েছেন ভিওডি বাংলার নুরুন্নাহার চৌধুরী কলি। স্বাস্থ্যবিষয়ক সম্পাদক হয়েছেন এখন টিভির তৌহিদুল ইসলাম তারেক। শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক হয়েছেন এশিয়া পোস্টের আজাদ হোসেন।

আইসিটি সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মোহাম্মদ তৌহিদুল ইসলাম তুষার। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হয়েছেন দ্য ডেইলি এলাইভের মোহাম্মদ আবদুল মজিদ সুজন। ক্রীড়াবিষয়ক সম্পাদক হয়েছেন চ্যানেল আইয়ের আবু রায়হান ইফাত।

পরিকল্পনা বিষয়ক সম্পাদক হয়েছেন স্বদেশ প্রতিদিনের রবিউল ইসলাম এবং সংস্কৃতিবিষয়ক সম্পাদক হয়েছেন এনপিবি নিউজের শিবলী আহমেদ।

কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন দৈনিক ইত্তেফাকের ফখরুল ইসলাম, দৈনিক যুগান্তরের আবু সালেহ মুসা, টাইমস টুডের ওয়ালিউল হাসনাত, জাতীয় অর্থনীতির নুসরাত জাহান ঐশী, দৈনিক সময়ের কাগজের তাবারাক হোসাইন এবং এশিয়ান টেলিভিশনের আকাশ বিশ্বাস।

ডিজিটাল সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন, অনলাইন গণমাধ্যমের বিকাশ এবং সাংবাদিকদের অধিকার ও স্বার্থ সুরক্ষায় নতুন কমিটি কাজ করবে বলে প্রত্যাশা করছেন সংগঠনের সদস্যরা।

অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে কমিটি ঘোষণা করেন ডিএমএফের উপদেষ্টা ও দৈনিক ইনকিলাবের অনলাইন ইনচার্জ নুরুল ইসলাম। অপর ২ কমিশনার ছিলেন ডিএমএফের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, স্টার নিউজের হেড অব ডিজিটাল মইন বকুল এবং বাংলা ৫২ নিউজের প্রকাশক কাজী আওলাদ হোসেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here