জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী

Date:

spot_img

জাপান সফর শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটটি নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করে। বাংলাদেশ সময় তখন বিকেল ৩টা ১৮ মিনিট।

চার দিনের সরকারি সফরে গত ২৬ অক্টোবর জাপান যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে অংশ নেন।

এ ছাড়া জাপানের বিভিন্ন বেসরকারি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী।

এসব বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদার এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

মণিরামপুরের তরুণ চিত্রশিল্পী মোহনের প্রথম একক প্রদর্শনী যশোরে

মণিরামপুর প্রতিনিধি সমাজের চোখে তাঁরা সাধারণ মানুষ। কেউ কৃষক,...

‎দিনাজপুর শিক্ষাবোর্ডে আট বছরের মধ্যে পাসের হার সর্বনিম্ন, ৪৯ প্রতিষ্ঠানের সবাই ফেল

‎রংপুর ব্যুরো ‎ ‎দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এইচএসসি ও...

এসএসসি বৃত্তিতে নড়াইলে সেরা লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়

নড়াইল প্রতিনিধি ২০২৬ সালের এস এসসি পরীক্ষার ফলাফলের...

হোসেনপুরে গোবিন্দপুর আইডিয়াল স্কুলের ৩২ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি মেধা ও মননের স্বীকৃতি শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার...