লোহাগড়ায় মধুমতি নদীতে অভিযানে কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

Date:

spot_img


নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে নষ্ট করা হয়েছে। এ সময় জব্দকৃত ২ কেজি ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় দেওয়া হয়।

সোমবার (২৬ অক্টোবর) বেলা ১১ টা থেকে বিকেল পর্যন্ত উপজেলা মৎস্য কর্মকর্তা ভারপ্রাপ্ত মো. মাছুম খানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মধুমতি নদীতে অভিযান চালিয়ে ওই জাল জব্দ করে। এ সময় নৌ-পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা ভারপ্রাপ্ত মো. মাছুম খান বলেন, মৎস্য সপ্তাহের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত মধুমতি নদীতে অভিযান চালানো হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে জেলারা জাল ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে ১ হাজার ৫০০ মিটার কারেন্ট জাল ও চর ঘেরা ১ হাজার মিটার জাল জব্দ করেন। পরে জালগুলো আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।

তিনি আরও বলেন, নদীর জীববৈচিত্র্য রক্ষা, মাছের উৎপাদন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য মৎস্যসম্পদ সংরক্ষণে সবাইকে সচেতন হতে হবে। মা ইলিশ রক্ষায় এ ধরনের নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত ‘দাদা ভাই বাহিনী’র সঙ্গে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ; জিম্মি থাকা জেলে ও অস্ত্র উদ্ধার

কয়রা (খুলনা) প্রতিনিধি মঙ্গলবার ২৭ অক্টোবর ২০২৬ বিকালে কোস্ট...

লোহাগড়ায় মধুমতি নদীতে অভিযানে কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

নড়াইল প্রতিনিধি নড়াইলের লোহাগড়ায় অবৈধ কারেন্ট জাল জব্দ করে...

থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী

শার্শা প্রতিনিধি মাদক নির্মূলে সরকারের কঠোর অবস্থানের মধ্যেও যশোরের...

একসময় চলত ট্রেন, এখন রেলপথজুড়ে দখল-স্থাপনা – বাগেরহাটর রেল ঐতিহ্য ফেরানোর দাবি

বাগেরহাট প্রতিনিধি একসময় যে রেলপথে ছুটত ট্রেন, আজ সেখানে কোথাও...