কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

Date:

spot_img

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার আদর্শ সদর উপজেলায় একটি বিদেশি পিস্তল ও দুটি ম্যাগজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে কটকবাজার এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিবিরবাজার বিওপির আওতাধীন শাহাপুর পোস্টের একটি টহল দল সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কটকবাজার এলাকায় অভিযান চালায়। এ সময় পুরনো প্লাস্টিকের বস্তার ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও দুটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

বিজিবি জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র ও ম্যাগজিনের বিষয়ে কোতোয়ালি মডেল থানায় অস্ত্র মামলা দায়ের করে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে বিজিবি।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত ‘দাদা ভাই বাহিনী’র সঙ্গে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ; জিম্মি থাকা জেলে ও অস্ত্র উদ্ধার

কয়রা (খুলনা) প্রতিনিধি মঙ্গলবার ২৭ অক্টোবর ২০২৬ বিকালে কোস্ট...

লোহাগড়ায় মধুমতি নদীতে অভিযানে কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

নড়াইল প্রতিনিধি নড়াইলের লোহাগড়ায় অবৈধ কারেন্ট জাল জব্দ করে...

থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী

শার্শা প্রতিনিধি মাদক নির্মূলে সরকারের কঠোর অবস্থানের মধ্যেও যশোরের...

একসময় চলত ট্রেন, এখন রেলপথজুড়ে দখল-স্থাপনা – বাগেরহাটর রেল ঐতিহ্য ফেরানোর দাবি

বাগেরহাট প্রতিনিধি একসময় যে রেলপথে ছুটত ট্রেন, আজ সেখানে কোথাও...