বদলগাছীতে ৬৩ গ্রাম পুলিশের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ

Date:

spot_img

বিশেষ প্রতিনিধি

নওগাঁর বদলগাছীতে গ্রামীণ আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা জোরদার করতে ৬৩ জন গ্রাম পুলিশ সদস্যের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এসব বাইসাইকেল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কানিস ফারহানা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রানী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, বিলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান কেটু, বালুভরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল এমরান হোসেন, বদলগাছী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীনুর ইসলাম স্বপন, পাহাড়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান কিশোর এবং মথুরাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আহসান হাবিব লিটন।
এ ছাড়া স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফজলে হুদা বাবুল বলেন, গ্রামীণ জনপদে আইনশৃঙ্খলা রক্ষা ও দ্রুত তথ্য আদান-প্রদানে গ্রাম পুলিশ সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বাইসাইকেল পাওয়ায় তাঁদের চলাচল সহজ হবে এবং প্রত্যন্ত এলাকায় দ্রুত পৌঁছে দায়িত্ব পালন করা সম্ভব হবে।

বক্তব্য শেষে প্রধান অতিথি গ্রাম পুলিশ সদস্যদের হাতে বাইসাইকেল তুলে দেন।
বাইসাইকেল পেয়ে গ্রাম পুলিশ সদস্যরা সন্তোষ প্রকাশ করেন। তাঁরা সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

গলাচিপায় গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি গণঅধিকার পরিষদর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ গলাচিপা শাখার...

বদলগাছীতে ৬৩ গ্রাম পুলিশের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ

বিশেষ প্রতিনিধি নওগাঁর বদলগাছীতে গ্রামীণ আইনশৃঙ্খলা রক্ষা ও...

‎বদরগঞ্জে ডিবির হাতকড়াসহ পালানো মাদক বিক্রেতা বিএনপি নেতা ১৮ ঘণ্টা পর গ্রেফতার ‎

‎রংপুর ব্যুরো ‎ ‎রংপুরের বদরগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হেফাজত থেকে...

স্ত্রী থাকা অবস্থায় টিকটকার দুলাভাইয়ের শ্যালিকাকে বিয়ে! এলাকায় সমালোচনার ঝড়

বিশেষ প্রতিনিধি নওগাঁর বদলগাছী উপজেলায় পারিবারিক সম্পর্ক ও...